জেনে নিন ফরজ নামাজ না পড়ার শাস্তি
দুনিয়ার বেনামাজী বাদশাহকে বলা হবে কেন নামাজ পড় নাই। সে বলবে ব্যস্ততার জন্য সময় পাই নাই। বলা হবে, সোলায়মান (আঃ) সারা বিশ্বের রাজত্ব পাইয়াও কোন দিন নামাজ ত্যাগ করেনি, তুমি মিথ্যা ওজর করছ।
হে ফেরেশতারা! ওকে জাহান্নামে নিয়া যাও। তবে জাহান্নামে যাবার আগে দুনিয়া থেকেই তার জীবনে আজাব নেমে আসবে, আসুন জেনে নেয়া যাক সেই আজাবগুলো সম্পর্কে-
দুনিয়াতে ৬টি আজাব হলো-
১। বেনামাজীর হায়াত কমিয়া যাইবে।
২। বেনামাজীর জীবনে বরকত হইবে না।
৩। বেনামাজীর চেহারার সৌন্দর্য্য থাকিবে না।
৪। বেনামাজীর কোন দোয়া কবুল হইবে না।
৫। বেনামাজীর সব নেকী বরবাদ হইবে।
৬। বেনামাজীর নিকট হইতে সব রহমতের ফেরেশতা ভাগিয়া যাইবে এবং এক সময় ইসলাম হইতে খারিজ হইয়া যাইবে।
মৃত্যুর সময় ৩টি আজাব হলোঃ
১। বেনামাজী মরিবার সময় অপমানিত, লাঞ্চিত ও শিদ্দাত (অতিকষ্ট) দিয়া জান বাহির করা হইবে।
২। বেনামাজী ক্ষুধার্ত অবস্থায় মরিবে।
৩। বেনামাজীর মৃত্যুর সময় এত পিপাসা হবে যে, মনে চাইবে ৭ দরিয়ার পানিও যদি মুখে ঢালিয়া দেয় তবুও বুঝি পিপাসা যাইবে না।
কবরের মধ্যে ৩টি আজাব হলোঃ
১। বেনামাজীর কবর চাপিয়া আসিয়া তাহাকে পিষিতে থাকিবে। ইহাতে তাহার এক পাজরের হাড়েঁর সহিত মিশিয়া যাইবে।
২। বেনামাজীর কবরে দাউ দাউ করিয়া আগুন জ্বলিবে।
৩। বেনামাজীর কবরে বিরাট বিরাট সাপ আসিয়া ভরিয়া যাইবে এবং এক ফেরেশতা আসিয়া জোরে জোরে গুর্জ মারিতে থাকিবে।
হাশরের মাঠে তিনটি আজাব হলোঃ
১। বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকিবেন এবং বিরাট এক সাপ আসিয়া তাহাকে খোঁজ করিতে থাকিবে।
২। ত্রিশ হাজার বৎসরের পুলছেরাতের রাস্তা হিরার চেয়ে ধারাল, চুলের চেয়ে চিকন, আমাবশ্যার রাত্রের চেয়ে অন্ধকার বেনামাজী যখন সেই পুলের উপরে পা রাখিবে সংগে সংগে পা কাটিয়া টুকরা টুকরা হইয়া যাইবে।
৩। বেনামাজীর জন্য “ওয়াইল” নামক দোজখ ঠিক করিয়া রাখিয়াছেন, ফেরেশতা কেয়ামতের দিন দোজখে ফেলিয়া দিন ৭০ গজ জিঞ্জিরে বান্ধিয়া বহুত আজাব দিবেন।