সালমান খানের বোন অর্পিতা আসলে কে তা জানলে অবাক হবেন আপনিও!

পাবলিশ: জুলাই ৭, ২০১৮ | আপডেট: জুলাই ৭, ২০১৮

অর্পিতার বিয়েতে খান পরিবারের বিলাসবহুল ব্যয় তাক লাগিয়েছিল গোটা বলি জগতকে। বলা যেতে পারে সবথেকে বিলাবহুল বিয়ের তালিকায় রয়েছে অর্পিতার বিয়ে। ছোটো বোনের সাধ পূর্ন করতে হায়দ্রাবাদের একটি নামী প্রাসাদও ভাড়া করেছিলেন সলমন খান।

এত জল্পনা হলেও আসলে অর্পিতা যে সলমনের নিজের বোন না তা সকলেরই জানা। নিজের না হলেও তিন দাদার মধ্যে সবথেকে সলমনের আদরের বোন হলেন অর্পিতা।

তবে অর্পিতা খানদান পরিবারে এল কিভাবে,,,১৯৮৯ সালের ১ লা আগষ্ট মুম্বাইয়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাতে একটি ফুটপাতে অর্পিতাকে দেখতে পান।

শোনা যায় অর্পিতাকে জন্ম দিয়েই নাকি তাঁর মা মারা যান। সেই দিনই অর্পিতাকে ফুটপাত থেকে তুলে এনে নিজের মেয়ে বলে স্বীকার করেন সলমনের মা বাবা,

তারপর থেকে খান পরিবারে সমস্ত ফটো, অনুষ্ঠান সবেতেই এই ছোটো মেয়েটিকে দেখা যায়। শুধু তাই নয় অত্যন্ত আদর দিয়ে মানুষ করেছে এই অর্পিতাকে।

আবার কেউ বলেন সলমনের সৎ মা হেলেন নাকি অর্পিতাকে দত্তক নিয়েছিলেন।

আয়ুষ শর্মার সঙ্গে বিয়ের আগে অর্জুন কাপূরের সঙ্গে অর্পিতার সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আয়ুষের সঙ্গে এখন দিব্বি সুখে রয়েছেন অর্পিতা। তাদের সংসারে এখন আলো করে রয়েছে একটি সন্তান। তবে রাজ পরিবারের ছেলে আয়ুষ খুব শীঘ্রই বলিউডে নামতে পারেন বলেও খবর

শেয়ার করুন: