২শ’ বছর আগে কেমন ছিলো ঢাকা শহর?
পাবলিশ: মে ২৩, ২০১৮ |
আপডেট: জুন ১৭, ২০২১
মসজিদের শহর বলুন আর বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল শহরগুলোর একটি বলুন, বাংলাদেশের প্রাণকেন্দ্র এই ঢাকা শহর। কিন্তু কেমন ছিলো শত বছর আগের পুরোনো ঢাকার চিত্র? নিশ্চয়ই মাঝেমাঝে জানতে ইচ্ছা করে?
তবে প্রাণ খুলে ধন্যবাদ দিন স্যার চার্লস ডয়লীকে। ১৮০৮ সালে কালেক্টর হিসেবে ঢাকায় আসার পর, মূলত তার ব্যক্তিগত উদ্যোগেই ঢাকার ততকালীন ইতিহাসের কিছুটা হলেও আমরা জানতে পারি, চোখে দেখতে পারি। তিনি ছিলেন একজন বিখ্যাত ছাপচিত্রকর।
১৮০৮ থেকে ১৮৪০ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি একেছিলেন বেশ কিছু স্কেচ। পরবর্তীতে অ্যান্টিকুইটিজ অব ঢাকা নামে একটি ছবির ফোলিও ভাগে ভাগে প্রকাশ করেন তিনি। সেখানে ছিলো ঢাকার সংক্ষিপ্ত ইতিহাসও। চলুন, স্যার ডয়েলির হাতে আমাদের পুরোনো ঢাকা কিভাবে মূর্ত হয়ে উঠেছিলো তা দেখে নেই।