গণতান্ত্রিক আন্দোলনের বৃহত্তর জোট গঠনের অগ্রগতি পর্যালোচনা করছে বিএনপি। শনিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন বিএনপি নেতারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ, অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার, গণমাধ্যমের ওপর ‘সরকারের নির্যাতন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘দুর্নীতি’, চীন ও রাশিয়া থেকে করোনা টিকা পেতে দেরি, বাংলাদেশকে টিকা দিতে যুক্তরাষ্ট্রকে ‘সুপারিশে’র জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ-এ সব বিষয়ে বিএনপি নেতারা আলোচনা করেন।
এছাড়াও চলমান গণতান্ত্রিক আন্দোলনে বৃহত্তর জোট গঠন প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা করেন বিএনপির নীতিনির্ধারণী ফোরামের সদস্যরা। পাশাপাশি বিএনপির স্থায়ী মিডিয়া সেল গঠন, ফিলিস্তিনে ইসরাইলি হামলা, লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে উপ-নির্বাচনে করণীয় নিয়ে আলোচনা করেন তারা।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.