পশ্চিম জেরুসালেমের আল আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে নিহত এবং শত শত ফিলিস্তিনি আহতের ঘটনায় বায়তুল মোকাররমে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মে) সকাল ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরী শাখা।
এর আগে বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। জামাতে হাজারো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে খুতবা দেয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.