মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ‘হ্যালো, আমি শেখ হাসিনা বলছি, আসসালামু আলাইকুম’। সরকারপ্রধানের শুভেচ্ছার অডিও বার্তাটি গত দুই দিন ধরে দেশের সব মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো হচ্ছে।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হ্যালো, আমি শেখ হাসিনা বলছি, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি’।
বার্তায় চলমান করোনা মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। একই সঙ্গে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
অডিও বার্তায় করোনাভাইরাসের বিস্তাররোধে স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক’। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও ঈদ উপলক্ষে ভয়েস রেকর্ডে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.