হেফাজত নেতা মামুনুল হকের দাবি করা ‘তৃতীয় স্ত্রী’র ভাই শাজাহান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি জিডি দায়ের করেছেন। রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এই জিডি (নং ৮৩৫) দায়ের করা হয়। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, একটা জিডি হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
জিডিতে শাজাহান বলেন, গত ৭ এপ্রিল আমার বড় বোনের সঙ্গে সর্বশেষ কথা হয়। এ সময় আমাকে বলে, সে মোহাম্মদপুরে দিলরুবা নামে এক নারীর বাসায় অবস্থান করছেন।
জিডিতে তিনি আরও বলেন, এদিকে গতকাল (১০ এপ্রিল) মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় ডেকে নিয়ে আমার বোনের সঙ্গে তার বিয়ে হয়েছে বলে জানান। তিনি একটি চুক্তিনামা দেখান।
কিন্তু আমি এখন পর্যন্ত আমার বোনের সঙ্গে দেখা বা যোগাযোগ করতে পারিনি। আমার বোন বর্তমানে কোথায় আছে জানতে পারছি না এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় তাকে খুঁজে বের করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনগত সহায়তা চাচ্ছি।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.