ক্রিকেটাঙ্গন পুরো উত্তাল সাকিব আল হাসানের কড়া একটি ফেসবুক লাইভকে ঘিরে। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটের উন্নয়নের বিষয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
সেই আলোচনায় চারদিক সরগরম থাকতেই যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব। সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ২টার পর হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াসিম খান।
সাম্প্রতিক সব ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন গণমাধ্যমকর্মীরা। কিন্তু সবার চোখের আড়াল হয়ে রাত আড়াইটার পর বিমানবন্দর ত্যাগ করেছেন সাকিব। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা এ খবর জানান। গত ফেব্রুয়ারিতে মাকে নিয়ে আমেরিকা গেলেও, সাকিব এবার ফিরেছেন একাই।
অনেক কানাঘুষো চলছে, হয়তো বোর্ডের সঙ্গে জরুরি বৈঠকের জন্য দেশে এসেছেন সাকিব। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সাকিবের এবারের দেশে আসার সূচি পূর্বনির্ধারিত। আগে থেকে ঠিক করা কিছু কাজ সম্পন্ন করতেই দেশে ফিরলেন তিনি।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.