রাজশাহীর পুঠিয়ার জমিদার বাড়ির পুকুরের মালিকানা আপাতত সরকারের অনুকূলেই থাকবে।
বৃহস্পতিবার এই রায় দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে দুইবার রাষ্ট্রপক্ষের অনুকূলে আদেশ এলেও, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পুকুরটি ব্যক্তি মালিকানায় ইজারা দেয়া হয়। নিজেদের দাবি করে পুকুরটি ভোগ দখলে রাখে ইজারাদার। ১৮ বছর পর ইজারা বাতিল ও বিলম্ব মার্জনার আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আজ বিলম্ব মার্জনার আবেদন গ্রহণ করে, পুকুরটি সরকারের অনুকূলে থাকবে বলে আদেশ দেয় সুপ্রিমকোর্ট।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.