মানবতাবিরোধী ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান মারা গেছেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর পোনে ১ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা গেছেন বলে জানিয়েছেন সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সনাউল হক।
শারীরিক অসুস্থতাজনিত কারণে গত ৯ সেপ্টেম্বর আব্দুল হান্নানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিএমএইচে স্থানান্তর করা হয়।
ওই সময় তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক বলেন, আব্দুল হান্নান খানের ব্রেন স্ট্রোক, হৃদরোগসহ অন্যান্য শারীরিক জটিলতা রয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদ থেকে অবসর গ্রহণকারী এই পুলিশ কর্মকর্তা এর আগে বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলার তদন্তেও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচার করা হবে বলে অঙ্গীকার ছিল।
সংসদের প্রথম অধিবেশনে এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে একটি আইনও পাস হয়। কিন্তু আন্তর্জাতিক (অপরাধ) আদালত গঠিত হয় ২০১০ সালের ২৫ মার্চ। এ প্রেক্ষাপটে তদন্ত সংস্থায় ২০১১ সালের জানুয়ারি তদন্ত সংস্থার সমন্বয়কারী হিসেবে যোগ দেন তিনি।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.