বিশ্বের সব দেশেই ভাস্কর্য আছে, মূর্তি আর ভাস্বর্য এক নয়, এমন মন্তব্য করে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হক খান সচিবালয়ে আজ প্রথম অফিস করেন। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচয়পর্ব শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামীতে ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো গতিশীল করা হবে। ধর্ম নিরপেক্ষতার চেতনা ধারণ করে সব ধর্মাবলম্বীর সমঅধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
দেশে কিছু দুষ্ট লোক থাকলেও সরকারের কঠোর মনোভাবের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে জানিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা ধর্ম প্রতিমন্ত্রীর।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.