ঢাকা-সিলেট মহাসড়কসহ আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। ফলে আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে সিলেটসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় বলেন, দীর্ঘদিন ধরে তারা সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইকসহ (টমটম) অবৈধ যানবাহন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন।
এরইমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে সংবাদ সম্মেলনও করেছেন। কিন্তু তাঁদের দাবি না মানায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান এই মোটর মালিক গ্রুপের নেতা।
শংখ শুভ্র আরো বলেন, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইকসহ (টমটম) অবৈধ যানবাহন মহাসড়কে চলাচলের ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। গড়ে প্রতিদিন অন্তত একজন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। একারণে এসব যানবাহন বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.