বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভারের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া আধিদপ্তর। দেশের উপকূলের প্রায় দুই হাজার কিলোমিটার দূর দিয়ে এই ঘূর্ণিঝড় অতিক্রম করে চলে যাবে। এটি আরো শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাবে আমাদের দেশে পড়বে না। আমরা কোনো সতর্কতা সংকেতও জারি করিনি।
আবহাওয়ার কোনো তারতম্য দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আঘাত হানতে আরো দুই থেকে তিন দিন সময় লাগবে। তখন বোঝা যাবে যে, আমাদের এখানে আবহাওয়ায় কোনো প্রভাব পড়ে কিনা। এর বাইরে এই ঘূর্ণিঝড় নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
প্রসঙ্গত, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট এক লঘুচাপ ঘূর্ণিঝড় ‘নিভার’ এ পরিণত হয়। বর্তমানে এটি গভীর নিম্নচাপ আকারে ভারতের চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী, এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে নিভার। ইরান এ নামটি এসকাপে প্রস্তাব করেছিল।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.