রাজধানীর মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকে একটি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওই বস্তিতে এই আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ১২টি ইউনিট কাজ করে। পরে ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.