নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক বৈঠকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল সোমবার ফোনে কথা বলে তাকে এ আমন্ত্রণ জানান ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল।
২০২১ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। চার্লস মাইকেল এক টুইট বার্তায় এ তথ্য জানান।
চার্লস মাইকেল বলেন, নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এইমাত্র কথা হলো। তাকে আগামী বছর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বৈঠকে আমন্ত্রণ জানালাম।
তিনি আরো বলেন, করোনাভাইরাস, জলবায়ু, নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করার সময় এসেছে। আসুন আবারো একটি শক্তিশালী ইইউ-যুক্তরাষ্ট্র জোট গড়ে তুলি।
সূত্র: আল-জাজিরা
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.