দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর মুগদা হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
খন্দকার মুনীরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে দুই সপ্তাহ আগে মুগদা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সংবাদের সাহিত্য সম্পাদক কবি উবায়েদ আকাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক মাস ধরে করোনায় আক্রান্ত ছিলেন খন্দকার মুনীরুজ্জামান।
এদিকে মুনীরুজ্জামানের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.