২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টনে পরিবর্তন আনা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ এবং ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী) এবং ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি ভর্তি কমিটি। পাশাপাশি, এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমসিকিউ, লিখিত এবং এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর মোট ১০০ নম্বরের ওপর পরীক্ষা হবে। সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.