ব্রাহ্মণবাড়িয়া শহরে মসজিদে নামাজরত অবস্থায় মাওলানা সোলায়মান (৫৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ভোরে শহরের কুমারশীল মোড়ের মদিনা মসজিদে ফজরের নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মাওলানা সোলায়মান জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের মৃত কফিল উদ্দিন মুন্সির ছেলে। দীর্ঘ ৩৫ বছর ধরে মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
মদিনা মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, ভোরে ফজরের নামাজে ইমামতি করার সময় শ্বাসকষ্ট শুরু হলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। এরপর মুসুল্লিদের সঙ্গে জামাতে নামাজ আদায় করা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাদ জোহর শহরের টেংকেরপাড় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তার প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সোলায়মানিয়া মাদরাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.