চট্টগ্রামের মদুনাঘাট ইউনুসিয়া কওমি মাদরাসার ছাদে কাপড় শুকানোর রশি টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে মো. সৈয়দ নূর (২৪) নামে এক ছাত্র নিহত হয়েছেন। তিনি বাঁশখালী উপজেলার পশ্চিম বরগুনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ নুরুল আফসারের ছেলে। তিনি ওই মাদরাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে মদুনাঘাট ইউনুসিয়া কওমি মাদরাসার ছাদে কাপড় শুকানোর রশি টাঙাতে গেলে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।
চমেক পুলিশ ফাড়ির এএসআই আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহতে মাদরাসাছাত্রকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে প্রেরণ করা হয়। হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাদরাসাটির অবস্থান হাটহাজারীসংলগ্ন রাউজান থানা এলাকায়।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.