আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে ‘কড়া অবস্থান’ নেওয়ার আহ্বান জানানো সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কড়া সমালোচনা করেছে তেহরান।
পরমাণু অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে বিরত রাখতে ভিত্তিহীন অভিযোগে তেহরানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রতিবাদ জানিয়ে সৌদি রাজতন্ত্রকে এসব থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন।
এর আগে, সরকারের শীর্ষ উপদেষ্টা বোর্ডে বার্ষিক বক্তৃতায় বুধবার সৌদি বাদশাহ বলেন, ‘ইরানের আঞ্চলিক কর্মপরিকল্পনা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সন্ত্রাসবাদে মদদ এবং গোষ্ঠীগত বিভাজনে উস্কানির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সৌদি। –আল-জাজিরার
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.