সাকিব আল হাসানকে হত্যার হুমকি প্রদান করা সিলেটের মহসিন তালুকদার নামের যুবককে ধরতে অভিযানে নেমেছে র্যাব-পুলিশ। ভারতের কলকাতায় হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজার উদ্বোধন করতে যাওয়ায় সাকিবকে এ হুমকি প্রদান করেন মহসিন। তার হাতে একটি রামদাও দেখা যায়। পরে লাইভে এসে দুঃখপ্রকাশ করেছেন।
গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিনের বাড়ি ঘেরাও করে র্যাব ও পুলিশ।
সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান শহীদ আহমদ বলেন, মহসিন মাদকাসক্ত। তিন হেরোইন সেবন করেন। মাদকাসক্ত হয়ে তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে এমন হুমকি দিয়েছেন। এজন্য আমরা এলাকাবাসী লজ্জিত। তাকে ধরিয়ে দিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.