সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর (জগন্নাথপুর) গ্রামে ২০ টাকার জেরে আফির উদ্দিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে সুরমা ইউনিয়নের মইনপুর (জগন্নাথপুর) গ্রামে এ ঘটনা ঘটে। আফির উদ্দিন ওই গ্রামের মো. ফজিল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন আফির উদ্দিন। তখন একই গ্রামের মুদি দোকানদার মো. ইকবাল হোসেনের ছেলে হৃদয় হোসেন পাওনা ২০ টাকা চাইলে তিনি বলেন, এখন টাকা হাতে নেই একটু পরে দেব। এরপর হৃদয় হোসেন ও তার বন্ধু হাসান মিলে একটি ধারাল ছুরি দিয়ে আফিরের বুকে আঘাত করে। স্থানীয়রা তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওনা ২০ টাকার জন্য মঈনপুর (জগন্নাথপুর) গ্রামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতের আইনের আওতায় আনা হবে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.