পটুয়াখালীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মিছিল করা হয়েছে। জেলা যুবলীগের একাংশের আয়োজনে ১১ নভেম্বর বুধবার সন্ধার পরে এ মিছিল টি পৌরসভা চত্তর থেকে শুরু হয়ে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
মছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের অন্যতম সদস্য এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান, মোঃ রেজাউল করিম সোহেব ও যুবলীগ নেতা মোঃ শহীদ মৃধা। মিছিল ও সমাবেশে জেলা যুবলীগের নানা স্তরের শত শত নেতা কর্মী অংশ গ্রহণ করেন।
এছাড়াও দিনভর উক্ত নেতৃবৃন্দদের উদ্যোগে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী করসন্ডেন্ট।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.