ফ্রান্সে মোহাম্মদ (সঃ) কে ব্যঙ্গ ও কটুক্তি করার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২.৪০ মিনিটের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ জেলা শহরের পুরাতন আদালত এর মাঠ থেকে এসময় উক্ত মিছিল টি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে পিডি এসের মাঠ চত্বরে গিয়ে শেষ। উক্ত মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এ জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আর আই এম অহিদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম সরোয়ার, জয়েন্ট সেক্রেটারি মাস্টার আবদুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান বোখারী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মো. আবু সাঈদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার, ইসলামী আন্দোলনের পটুয়াখালী সদর উপজেলার সেক্রেটারি মাস্টার মো. সিদ্দিকুর রহমান, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি ইলিয়াস আহমেদ ও শিক্ষক সমিতির সভাপতি মহিউদ্দিন সিকদার প্রমুখ।
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী করসপন্ডেন্ট।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.