“নারী প্রতিহিংসা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে ” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করা হয়েছে। পটুয়াখালী জেলা পুলিশ এর আয়োজনে আজ ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় এ শহরের জুবলী স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপি এম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী কানিজ সুলতানা হেলেন এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার, পটুয়াখালী পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলার মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সেলিনা আক্তার ও এ কলেজের ছাত্রী দিপা দত্ত।
এছাড়াও সভায় স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ।
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী করসপন্ডেন্ট।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.