বাংলাদেশ আওয়ামীলীগ এর স্হানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা ২১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর স্হানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সভার সিদ্ধান্ত পটুয়াখালী জেলার মহিপুর ইউপিতে মনোনয়ন পেয়েছেন উক্ত ইউপির আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আঃ মালেক আকন্দ । তিনি দলীয় মনোনয়ন পত্র পাওয়ায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি, ২১ সেপ্টেম্বর ২০২০
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.