“সিভিল সার্জন অফিস, পটুয়াখালীতে” কর্মরত স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্ব ক্ষাতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ২৯ জুলাই বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উক্ত অফিসে কর্মরত rapid resopnse team covid 19 স্বেচ্ছা সেবক মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উক্ত মানববন্ধন কারী আয়োজক কমিটির আহবায়ক মোঃ আরিফুর রহমান ও স্বেচ্ছাসেবকদের মধ্যে থেকে মোঃ জাহিদুল ইসলাম, অলোক দাস, মাসুদ রেজা ও আসমা আকতার প্রমুখ।
পরে তারা একই দাবীতে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর হাতে স্মারক লিপি তুলে দেন।
প্রতিবেদক : মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী করসপন্ডেন্ট।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.