মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী করসপন্ডেন্ট।
পায়রা সমুদ্র বন্দর ৭৩টি জাহাজ পণ্য খালাশের মাধ্যমে ১৭৮ কোটি টাকা রাজস্ব আয় করেছে, তবে এটি সুচনা মাত্র, এখান থেকে হাজার হাজার কোটি টাকা উপার্জন হবে। পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন নিয়ে যে সব নেতিবাচক গুজব ছড়ানো হচ্ছে সেটি ঠিক নয় আগামী এক বছরের মধ্যে দেশের অন্যতম ও তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পূর্ণাঙ্গ রুপে কার্যক্রম শুরু করবে। সম্প্রতি বন্দরের টার্মিনাল নির্মানের জন্য চীনা কোম্পানির সাথে চুক্তি হয়েছে, শীগ্রই টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে এ কথা গুলো বলেন, নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী।
তিনি ২৬ জুলাই রবিবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এর আগে তিনি পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষ রোপণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান, কাজী কানিজ সুলতানা হেলেন এমপি,পায়রা বন্দরের চেয়ারম্যান কমোডর হুমায়ন কল্লোল ও কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত শহিদুল হক।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.