মোঃকামরুজ্জামান হেলাল, পটুয়াখালী করসপন্ডেন্ট।
পটুয়াখালীতে শিশু ও মানব পাচার রোধে জেন্ডার ও শিশু সংবেদনশীল সংবাদ পরিবেশন ও প্রতিবেদন প্রস্তুতিতে গণমাধ্যম সংস্থা/ কর্মীদের সাথে জেলা পর্যায়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই বুধবার বেলা ১১টায় পিসিটি এসসিএন কনসরটিয়াম এর আয়োজনে এসডি এ সভা কক্ষে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পটুয়াখালী এসডি এ’র নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার।
সভায় বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া। এ সময় আনিকা তাসনিম এর উপস্হাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক বিলাস দাস, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মনির হোসেন বাদল, সঞ্জয় কুমার দাস লিটু, আতিকুর রহমান, চিন্ময় কর্মকার, মোজাহিদুল ইসলাম নান্নু প্রমুখ।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.