সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে মোট চার লাখ ৫৪ জন মানুষ মারা গেছেন। আর এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ১৭ হাজার ছয়শ ৬৩ জন। সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৮৫ হাজার দু’শ ৭১ জন।
করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে যত মানুষের মৃত্যু হয়েছে তাদের এক চতুর্থাংশ হয়েছে আমেরিকায়। তবে দক্ষিণ আমেরিকায়ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। নতুন করোনাভাইরাস দেখা দেওয়ার পর পাঁচ মাসে এই রোগে যত মানুষের মৃত্যু হয়েছে তা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সংক্রামক ব্যধির একটি ম্যালেরিয়ায় বছরে মোট মৃত্যুর সমান।
করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। এক লাখ ১১ হাজার ছয়শ ৮৮ জন মানুষ মারা গেছেন সেদেশে। এখন ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে এবং প্রাণহানিতে যুক্তরাজ্যকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে চলে যেতে পারে। যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার চারশ ৬৫ জন। আর ব্রজিলে মৃতর সংখ্যা ৩৫ হাজার দু’শ ১১ জন। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.