ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আসন্ন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, আমি সময় নষ্ট করিনি। তাই আমার বিশ্বাস, আবারও আওয়ামী লীগ থেকে নমিনেশন পাবো।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে আতিকুল এ আশাবাদ ব্যক্ত করেন।
বিগত উপ-নির্বাচনে মেয়র পদে জয়ী হয়ে দায়িত্ব নেয়া আতিকুল ইসলাম বলেন, আমি সময় নষ্ট করিনি। দায়িত্ব পাওয়ার পর যতটুকু সময় পেয়েছি আমি চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করতে এবং তা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছি।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.