আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী আব্দুর রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক লন্ডনে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
সংগ্রামমুখর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আব্দুর রাজ্জাক তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, শান্তি ও সামাজিক মুক্তির আন্দোলনে। ছাত্রজীবন থেকে আমৃত্যু তিনি ছিলেন বাঙালি জাতির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রথম সারির সংগঠক ও নেতা।
আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ আজ সোমবার সকাল ১০টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবে। এরপর ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও জনসাধারণকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.