ভারত জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় চলছে। এদিকে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার কার্ড এবং পাসপোর্টকে প্রাধান্য দিয়েছে ভারতের একটি আদালত। মুম্বাইয়ের একটি নিম্ন আদালত এ কথা জানিয়েছে।
জানা গেছে, মুম্বাই পুলিশ ২০১৭ সালে মোহম্মদ মোল্লা (৫৭) ও সাইফুল (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করে । সম্পর্কে বাবা-ছেলে মোল্লা ও সাইফুলকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আদালতে অভিযোগ করে পুলিশ।
পুলিশের দাবি, ওই দুজন বাংলাদেশি ভাষাতে কথা বলেন এবং তাঁরা এমন কোনও নথি দেখাতে পারেননি, যাতে প্রমাণিত হয় তাঁরা ভারতীয়। কিন্তু আদালতে দুজনেই ভারতীয় পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড জমা দেন।
এরপরই আদালত জানায়, সাইফুলের নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে পাসপোর্ট থাকাই যথেষ্ট। একইভাবে ভোটদানের ক্ষমতা প্রদান করে ভোটার আইডি কার্ডও দেশের নাগরিক হিসেবে প্রমাণের যথেষ্ট নথি হিসেবে গ্রাহ্য। এতে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে কোর্ট, তা হল রেশন কার্ড, আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য নয়।
সূত্র : এই সময়
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.