মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আগামী রবিবার (১৫ ডিসেম্বর) তাঁর অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা ছিল। এর আগেই অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে নতুনভাবে নিয়োগ দিল সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮’র ৪৯ ধারা অনুযায়ী এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.