নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কারখানার চামড়ার ঝুট গুদামে আগুন ধরেছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ভেনচুরা লেদার ওয়্যার বিডি লিমিটেড’ নামের কারখানায় আগুন ধরে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটসহ পুলিশের একটি দল আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার কয়েকজন শ্রমিক বলেছেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে চামড়ার ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করায় অন্য কোনো কারখানায় আগুন ছড়াতে পারেনি বলে তারা জানান।
এ বিষয়ে ইপিজেড বা ওই কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে কথা বলা যায়নি।
তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন নীলফামারী দমকল বাহিনীর কর্মকর্তা এনামুল হক। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.