মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী।
বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামীলীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামীলীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামীলীগকে বাঁচাতে হবে, আওয়ামীলীগকে বাঁচাতে হলে আওয়ামীলীগের ত্যাগী নেতা কর্মীদের কে বাঁচাতে হবে।
২ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এসব কথা বলেন।
এর আগে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা আওয়ামীলীগের আয়োজনে আয়োজিত এ সম্মেলনের শুভ উদ্ধোধন ঘোষনা করেন, আলহাজ্জ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহ্জাহান মিয়া এমপি এর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আলহাজ্জ্ব কাজী আলমগীর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আব্দুর রহমান প্রাক্তন এমপি, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম সাবেক এমপি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মি আহম্মেদ, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও সদস্য গোলাম রাব্বানী চিনু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ.স.ম ফিরোজ এমপি, মোঃ মহিব্বুর রহমান এমপি, অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, এস.এম শাহাজাদা এমপি, পটুয়াখালী জেলা পরিষদের চেয়াম্যান আলহাজ্জ্ব মোঃ খলিলুর রহমান মোহন মিয়া।
এছাড়াও সম্মেলেনে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ, বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন পৌর আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন সমূহের নানা স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.