বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেলেন বলি অভিনেত্রী শাবানা আজমির মা শওকত কাইফি। শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
ভারতীয় গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জামাতা জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার।
তিনি বলেন, অসুস্থ হয়ে অনেকদিন মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন শওকত কাইফি৷ এরপর সেখান থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল তাকে। শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার দুপুরে শওকত কাইফির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান জাভেদ আখতার।
একাধিক বলিউডের ছবিতে অভিনয় করেছেন শওকত কাইফি। তার মধ্যে ‘গরম হাওয়া’, ‘উমরাও জান’, ‘বাজার’ ‘সালাম বম্বে’ উল্লেখযোগ্য।
তিনি বিখ্যাত উর্দু কবি ও গীতিকার কাইফি আজমির স্ত্রী তিনি৷ বলিউড অভিনেত্রী শাবানা আজমি এবং সিনেমাটোগ্রাফার বাবা আজমি তার দুই সন্তান৷ শওকত কাইফি ছিলেন আইপিটিএ-র সক্রিয় সদস্য । ২০০২ সালে ‘সাথিয়া’ ছবিতে শেষ অভিনয় করেন এই অভিনেত্রী।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.