যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক অপরের সঙ্গে ফোনালাপ করেছেন। জঙ্গি সংগঠন তালেবানের হাতে জিম্মি থাকা দুই পশ্চিমা নাগরিকের মুক্তির বিষয়ে সহায়তা করায় ইমরানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ওই ফোনালাপে দুই দেশের সরকারপ্রধান দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইমরান খান ভারতের দখলে থাকা কাশ্মীরের বর্তমান অবস্থা নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবগত করেন। ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ শাসন ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়ার পর থেকে ৮০ লাখের বেশি মানুষ অবরোধের মধ্যে রয়েছে বলে ট্রাম্পকে জানান ইমরান।
একই সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে সমঝোতার প্রস্তাব ও এ বিষয়ে সবসময় সক্রিয় থাকার কারণে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। ফোনালাপে তারা দু’দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রয়াস ব্যক্ত করেন।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.