ভুয়া মুক্তিযোদ্ধারের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবমূল্যায়ন হচ্ছেন, এমন কারণ দেখিয়ে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গ্রহণে অস্বীকৃতি জানিয়ে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন আবুল খায়ের ভুঁইয়া নামে এক মুক্তিযোদ্ধা।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া জেলার দেবীগঞ্জ উপজেলাধীন মুন্সিপাড়া এলাকার মৃত সালামতুল্লাহ’র ছেলে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ৬ নং সেক্টরের কোম্পানি কমান্ডার ছিলেন এই মুক্তিযোদ্ধা।
আবেদন পত্রে তিনি লিখেছেন, জেলার দেবীগঞ্জ উপজেলায় বর্তমান ১৬৪ জন মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। এদের মধ্যে ৪৩ জনই ভুয়া মর্মে ২০১২ সাল থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রী, দুদক চেয়ারম্যান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রায় ৮ থেকে ১০টি আবেদন করেন এই মুক্তিযোদ্ধা। কিন্তু কোন প্রতিকার না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া সাংবাদিকদের জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ জিম্মি। মৃত্যুর পর তারা রাষ্ট্রীয় সম্মান পাবে এটা মেনে নেয়ার মতো না।
কয়েকদিন পূর্বে জেলার আটোয়ারী উপজেলার আরেক মুক্তিযোদ্ধা মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গ্রহণে অস্বীকৃতি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া মৃত্যু পর রাষ্ট্রীয় সম্মান চান না মর্মে একটি আবেদন পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.