বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের ইস্যু একটা, সেটা হলো গণতন্ত্রের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার মুক্তি হলে তারেক রহমান দেশে ফিরবেন। এজন্য রাস্তায় নেমে আন্দোলনের কোনো বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিতে পারেন না। কারণ, তিনি কোনো অন্যায় করেননি। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি মর্যাদাপূর্ণ।
তিনি বলেন, একজন আপসহীন নেত্রী জেলখানায় থাকবেন আর আমরা প্যারোলে মুক্তির জন্য প্যারোল আর কোর্টে দৌঁড়াবো? আমরা আন্দোলন করবো, রাজপথে সেই আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি হবে। আন্দোলনটাই সবচেয়ে মর্যাদাপূর্ণ।
তিনি আরো বলেন, আমাদের নেতা হওয়ার পেছনে যার অবদান, তার জন্য কি আমাদের কিছু করার নেই? যদি থাকে তাহলে আন্দোলনের বিকল্প নেই। আমরা যারা আন্দোলনের সিদ্ধান্ত নিচ্ছি না, এটা হচ্ছে অপরাধ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, সাবেরা নাজমুল মুন্নী, কৃষক দলের নেতা এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.