তাঁর হাতের ব্যাট নাকি তলোয়ারের মতো। সব রকমের ক্রিকেটেই এখন বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সেই তামিম ইকবাল বাবা হিসেবে কেমন? শিশুপুত্র মোহাম্মদ আরহাম ইকবালের পর এবার আসলো তার ঘরে নতুন অতিথি।
দ্বিতীয় সন্তানের জন্মের তারিখ ছিল এই নভেম্বরেই। সে কারণে ভারত সফরে যাননি। ছুটি নিয়েছিলেন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের দেখা পেলেন তামিম ইকবাল। মেয়ের বাবা হয়েছেন তিনি।
কন্যার কোনো ছবি না দিলেও ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন তামিম। সেখানে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের কার্ডে লেখা—আই অ্যাম অ্য গার্ল। এর ঠিক নিচেই লেখা মিস আলিশবা ইকবাল খান।
তামিমের ভারত সফরে না যাওয়ার কারণ হিসেবে প্রথমে জানা গিয়েছিল ‘পারিবারিক কারণ’। আসলে সন্তান সম্ভবা স্ত্রী আয়েশা সিদ্দিকার পাশে থাকতেই ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
২০১৬ সালে ছেলের বাবা হয়েছিলেন তামিম। তাঁর ছেলে সন্তানের নাম আরহাম ইকবাল।
তামিম ইকবাল বললেন, ‘বউ ক্রিকেট খেলা না বুঝলেই ভালো। কোনো দিন মাঠে খারাপ করলে দর্শকদের দুয়োধ্বনি শুনে ঘরে ফিরে বউয়ের কাছেও নিন্দা-মন্দ শুনতে কার ভালো লাগবে, বলুন? তার চেয়ে মাঠ আর ঘর আলাদা হয়েই থাকুক।’
বার্তা কক্ষ, ১৯ নভেম্বর ২০১৯
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.