চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দই সমৃদ্ধ নসিপুর গ্রামের ঘোষপাড়ায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ক্ষতিকারক গুড়া দুধ, রং, সোডা ব্যবহার ও ওজনে প্রতারণার অপরাধে দু’টি দই তৈরি কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ-এর উপ-পরিচালক জহিরুল ইসলাম। এ সময় অভিযানে সহযোগিতা করেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহীদুল ইসলাম শহীদ, মারকেটিং ইনস্পেক্টর নজরুল ইসলামসহ সদর থানা পুলিশের একটি দল।
চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক জহিরুল ইসলাম জানান, ভেজাল বিরোধী অভিযানে নসিপুর এলাকার অমিত দই ভান্ডার ও পূজা দই ভান্ডারকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দই ব্যবসায়ীদের দই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের নির্ধারিত তারিখ উল্লেখ্য করার নির্দেশনাসহ অপদ্রব্য ও রং ব্যবহার না করতে সতর্ক করা হয়।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.