যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের সামনে প্রতিরোধ গড়ে তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ব্যর্থ করে করে দিয়েছে ইরান। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নারুল্লাহ এ কথা বলেছেন।
সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন তিনি। হিজবুল্লাহ মহাসচিব বলেন, মার্কিন নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট সমস্যা কাটিয়ে ওঠার ক্ষমতা ইরানের রয়েছে।
তিনি বলেন, সকল পশ্চিমা বিশেষজ্ঞ এখন একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, ট্রাম্পের ইরান বিদ্বেষী নীতি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ট্রাম্প ইরানের পক্ষ থেকে টেলিফোন কল পাওয়ার জন্য যে আশা করছেন তা কোনোদিনও পূরণ হবে না।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, ইরানের নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তি সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। এখন এ শক্তি অনেক ভালো অবস্থানে রয়েছে। ইরান এখন অতীতের তুলনায় আরো বেশি শক্তিশালী ও সম্মানের অধিকারী।
লেবানন পরিস্থিতি নিয়েও কথা বলেছেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের পর লেবাননের রাজনৈতিক সংকট নিরসন ও নয়া সরকার গঠনের লক্ষ্যে আলোচনা চলছে। এ প্রক্রিয়া শেষ হওয়ার আগে এ সম্পর্কিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
লেবাননের চলমান পরিস্থিতিকে আরো ঘোলাটে করে যুক্তরাষ্ট্র তার দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বিষহ করে তুলতে চায় বলেও মন্তব্য করেন হিজবুল্লাহ মহাসচিব।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.