গ্রামীণ ফোন ও রবিতে সরকারি প্রশাসক নিয়োগ বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২ নভেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠক হয়।
তিনি বলেন, গ্রামীণ ফোন ও রবিতে সরকারি প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলছে। আমরা মনে করি, এই ধরনের প্রক্রিয়া বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে এবং একটা প্রকৃত পক্ষে সরকার যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, সেই জড়িয়ে পড়ার আরেকটা ক্ষেত্র তৈরি হবে।
ফখরুল বলেন, গ্রামীণ ফোন ও রবির মতো এসব প্রতিষ্ঠানগুলো এতে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বৈঠকে মহাসচিব ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.