প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে পাকিস্তানের বন্ধু হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মোহাম্মদ কোরেশী।
গতকাল সোমবার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরকে পাঠানো এক শোক বার্তায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত এরশাদকে সাহসী ও নির্ভীক নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এরশাদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে আমরা তাঁর (এরশাদের) ব্যক্তিগত ভূমিকা কখনও ভুলবো না।’
তিনি এরশাদের আত্নার শান্তি কামনা করেন।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.