সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকাল পৌনে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ রবিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর শোকবার্তায় বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে হুসেইন মুহম্মদ এরশাদের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করা হয়।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ৪ জুলাই দুপুরে এরশাদকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তখন থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। ওই দিন জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এইচএম এরশাদের ছোট ভাই জিএম কাদের জানিয়েছিলেন, সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতির দিকে। তার অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করছে না।
উল্লেখ্য, প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন এরশাদ। গত ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.