গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে দ্বৈতনীতির অবলম্বন নিয়েছে ১৪ দলীয় জোট ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১৪ দলীয় জোটের পক্ষ থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টি প্রত্যাহার ও পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছে স্ব স্ব দলের নেতারা।
মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠকে গ্যাসের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
নাসিম আরও বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। সরকারের এমন কোন আচরণ করা উচিত হবে না, যাতে করে জনমনে বিরুপ প্রভাব পড়ে। আমরা চেষ্টা করেছি শেখ হাসিনার নেতৃত্বে জনগণের যে কোনো ন্যায দাবিকে পূরণ করতে।
বাজেট পাশের পর হঠাৎ কেন মূল্য বৃদ্ধি? গ্যাসের মূল্যবৃদ্ধি বিষয়টি সরকার পুনর্বিবেচনা করবে আশা ১৪ দলীয় জোটের। ইতোমধ্যে গ্যাসের দাম বাড়ানোকে কেন্দ্র করে একটি অশুভ শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।
অথচ ঐ (বিএনপি-জামায়াত) অপশক্তি ২০০১ সালে বিদেশিদের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিল। এদের কাছে এমন মায়া কান্না মানায় না বলেও জানান তিনি। গ্যাসের দাম নিয়ে সরকারকে বলবো- বিষয়টি (গ্যাস) বিবেচনয় নিয়ে কিভাবে যৌক্তিক দাম নির্ধারন করা যায়। যাতে করে মানুষের সহনীয় পর্যায়ে থাকে গ্যাসের মূল্য বৃদ্ধি।
উল্লেখ্য, এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অভিনেতা এটিএম শামসুজ্জানকে দেখতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধির পিছনে যৌক্তিক কারণ রয়েছে।
বিষয়টি দেশের মানুষ সহজ ভাবে নিবেন। গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বিরোধী দল হরতাল বিক্ষোভের ডাকে জনগণের সাড়া দিবে না। কারণ তারা ২০০১ সালে ক্ষমতায় আসছিল গ্যাস বিদেশীদের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। তাদের কথায় জনগণ আর বিশ্বাস করে না।
১৪ দলের সভায় গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গ্যাসের সংকট, জনগণের সংকট। রেগুলেটরি কমিশন গ্যাসের দাম বৃদ্ধির করে আইনের বরখেলাপ করেছে।
১৪ দল মনে করে গ্যাসের মূল্যবৃদ্ধি যৌক্তিক নয়। গ্যাসের অতিরিক্ত মূল্যবৃদ্ধির বিষয়টি প্রত্যাহার করতে হবে। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে আলাপ – আলোচনা করতে হবে।
এসয়ম সাবেক তথ্য মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, গ্যাসের দাম বৃদ্ধি জনগণের ওপর আরও বাড়তি চাপ পড়বে। গ্যাসের দাম মূল্য বৃদ্ধির বিষয়টি সরকারকে পুনর্বিবেচনা করতে হবে।
হঠাৎ দেশে সামাজিক অস্থিরতা বিরাজ করছে, এটা কিন্তু একটি কল্যাণ রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলেও জানান তিনি। সামাজিক ভাবে আমাদের আরও সচেতন হতে হবে, তবেই অন্যের বিপদে ঝাপিয়ে পড়ার বিষয়টি আবার দেখতে পাওয়া যাবে। সুশাসনের কোন বিকল্প নেই। অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। তবেই মানুষের মাঝে আস্থা ফিরে আসবে। এবং সমাজে অস্থিরতা কমে আসবে বলে আমি মনে করি।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে ১৪ দলের সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিল মাহমুদ চৌধুরী, গণ-আাজাদী লীগের সভাপতি এসকে সিকদার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড.ওয়াজেদুল ইসলাম খান, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.