জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অবনতি হয়েছে। রবিবার দুপুরে থেকে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সংবাদমাধ্যমকে বিষয়টি জানান।
গত বুধবার থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এইচএম এরশাদ।
খন্দকার দেলোয়ার জালালী বলেন, শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বিকেল থেকে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। এ বিষয়ে সন্ধ্যা ৬টার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.