ক্লাবের মেসি আর জাতীয় দলের জার্সিতে মেসি যেন ভিন্ন দুজন! দেশের হয়ে এখনো জেতা হয়নি বড় কোনো টুর্নামেন্ট। কোপা আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি শিরোপা জেতা আর্জেন্টিনা। অথচ লিওনেল মেসি দলে আসার পর মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটির শিরোপা জয়ের স্বাদ পায়নি আর্জেন্টিনা। শেষ দুবার কোপার ফাইনালে উঠেও জয় পায়নি মেসিরা।
ওই আসর দুটিতে মেসি খেলছেন দুর্দান্ত। কিন্তু চলমান কোপায় নিশ্চুপ মেসি! চার ম্যাচে করেছেন মাত্র একটি গোল! তাও পেনাল্টি থেকে। ভেনিজুয়েলার সাথে ম্যাচের পরে নিজের সেরাটা দিতে না পারার বিষয়টি মেনে নেন মেসি।
গত শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে, তবে চোখে পড়ার মতো কোন পায়ের জাদু দেখা পারেননি তিনি। তাই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে তিনি নিজেই স্বীকার করলেন তার নির্বিষ পারফর্মেন্সের কথা। তিনি তার নিজের খেলায় একেবারেই সন্তুষ্ট না।
মেসি বলেন, এটা সত্য আমি কোপা আমেরিকায় আমার সেরাটা দিতে পারছি না, আমি যেমনটা আর্জেন্টিনার হয়ে দিতে চাই। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা। আগামী বুধবার সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে টুর্নামেন্টের ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.