নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তরা বিউটি আক্তার কুট্টি নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে। বুধবার সকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিউটি আক্তার কুট্টি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। তিনি কায়েতপাড়া ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বিউটি আক্তার কুট্টি সকালে চাঁনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হন। পশ্চিমগাঁও এলাকায় পৌঁছালে একদল দূর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো ব্যবস্থা চলছে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.